নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ভুলতা-গোলাকান্দাইলে হাইড্রোলিক হর্ণে শব্দ দূষণে চরম ভোগান্তি
কোন রকম পদক্ষেপ নেই  / ভুলতা-গোলাকান্দাইলে হাইড্রোলিক হর্ণে শব্দ দূষণে চরম ভোগান্তি
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রুপগঞ্জ প্রতিবেদকঃ

রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় হাইড্রোলিক হর্ণের প্রচন্ড শব্দ হৃদরোগসহ মাথাব্যথার কারণ বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে। হাইড্রোলিক হর্ণ বন্ধ করতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আরোপ করা থাকলেও তা মানছেন না পুলিশ কর্মকর্তারাও। রূপগঞ্জ উপজেলার

ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল ও ভুলতা বাসস্ট্যান্ডের চারপাশে রয়েছে ১০/১২টি হাসপাতাল ও ক্লিনিক। আর বাসস্ট্যান্ডগুলোকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি পরিবহনের কাউন্টারসহ বিভিন্ন দোকানপাট।

হাসপাতালের সামনেই সকাল থেকে রাত পর্যন্ত বাস ও ট্রাকের হাইড্রোলিক হর্ণের শব্দ। আর এতে হাসপাতালসহ আশপাশের এলাকায় বসবাসরত বাসিন্দারা শিকার হচ্ছেন শব্দ দূষণের।

ঢাকা সিলেট মহাসড়কের ৩৬ টি রোডের বাস ভুলতা এলাকা থেকে যাওয়া আসা করে। আর এখান থেকে পরিবহনের হাইড্রোলিক হর্ণে  মানুষের কান ঝালাফালা হয়ে যায়। এতে করে অনেকেই কানে কম শোনে এবং হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

ভাই ভাই কমপ্লেক্সের ৬০ বছর উর্ধ্ব সোহরাব হোসেন নামে এক বৃদ্ধ বলেন ভুলতা গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় আসার পর এখানে কেউ কানে ঠিকমতো শুনতে পান না এমন কি মোবাইলের রিং টোনও। যদিও ফোন ধরা যায়, তবে গলি খুঁজে দাঁড়িয়ে কথা বলতে হয়। টানা হাইড্রোলিক হর্ণের শব্দের দাপটে প্রবীণ নাগরিকরা অসুস্থ বোধ করেন। গাড়ি চালাতেও সমস্যা হয় বলে জানালেন অনেক গাড়ির চালক। গোলাকান্দাইল বাসিন্দাদের অভিযোগ, শব্দ দূষণের ফলে মানুষ অসহনীয় যন্ত্রণায় ভোগেন। এর থেকে দ্রুত মুক্তি চায় তারা। কিন্তু পুলিশ-প্রশাসন নির্বিকার, নিচ্ছে না কোনো ব্যবস্থা।

চিকিৎসকেরা জানান, শব্দ দূষণের ফলে শ্রবণ শক্তি হারিয়ে যাওয়া, হৃদরোগে আক্রান্ত হওয়া সহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শব্দ দূষণ এই এলাকার মাথাব্যথার কারণ হয়ে উঠেছে, তা মানছেন পুলিশ কর্মকর্তারাও।

এবিষয়ে রূপগঞ্জ হাইওয়ে পুলিশের কর্মকর্তা টিআই মোহাম্মাদ আলী আরশাফ মোল্লা বলেন, আমি নতুন আসছি গাড়ির  হাইড্রোলিক শব্দের বিষয়টি সত্যই এতে মানুষের অনেক ক্ষতি হচ্ছে আমি বিষয়টি দেখবো। আর এলাকায়  মাইকের শব্দের বিষয়টি আমার জানা নেই। এখন জেনেছি তবে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...