নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আরো খবর   নগরীর সমন্বিত পরিবহন মহাপরিকল্পনার অগ্রগতি সভা অনুষ্ঠিত
সভা / নগরীর সমন্বিত পরিবহন মহাপরিকল্পনার অগ্রগতি সভা অনুষ্ঠিত
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নগরীর জন্য সমন্বিত পরিবহন মহাপরিকল্পনার অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪ জানুয়ারি সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে (৫ম তলা) নারায়ণগঞ্জ নগরীর জন্য সমন্বিত পরিবহন মহাপরিকল্পনার অগ্রগতি সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

উক্ত সভা সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম। প্রকল্প পরিচালক মোঃ মিজানুর রহমান প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। এরপরে পরামর্শক প্রতিষ্ঠানের টিম লিডার ড. মোঃ মাহবুবুল বারী নারায়ণগঞ্জ নগরীর বহুমুখী পরিবহন সম্পর্কিত বিদ্যমান সমস্যাসমূহ এবং তা সমাধানে করনীয় বিষয়ক বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। উপস্থাপনার শেষ পর্যায়ে তিনি প্রকল্পের বর্তমান অগ্রগতিও তুলে ধরেন।

উপস্থাপনার পরবর্তীতে সভায় উপস্থিত বিভিন্ন অংশীজন উক্ত পরিকল্পনার উপর তাঁদের মতামত এবং পরামর্শ প্রদান করেন।

উক্ত অগ্রগতি সভায় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুল আজিজ, নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মো: মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উক্ত সভায় মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ নগরীর পরিবহন সম্পর্কিত বিদ্যমান সমস্যাসমূহ সমাধানে টেকসই, জনবান্ধব ও স্মার্ট নারায়ণগঞ্জ নগরী বিনির্মাণে সমন্বিত পরিবহন মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন ও সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...