নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   প্রোটিয়াবধের মিশনে সিডনিতে সাকিবের দল , ২৭ অক্টোবর সিডনির ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি
প্রোটিয়াবধের মিশনে সিডনিতে সাকিবের দল , ২৭ অক্টোবর সিডনির ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে শুরু হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাদের পরের পরীক্ষা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বৃহস্পতিবারের ম্যাচ খেলতে হবে আরেক শহর সিডনিতে। প্রোটিয়াবধের মিশন নিয়ে সেখানে পা রেখেছে সাকিব আল হাসানের দল।মঙ্গলবার বাংলাদেশ দল হোবার্ট থেকে বিমানে সিডনিতে পৌঁছায়। ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। স্থানীয় সময়ে এটি দিবারাত্রির ম্যাচ হলেও বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু।সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হয়েছিল সিডনিতে। স্বাগতিক অস্ট্রেলিয়াকে এই মাঠে উড়িয়ে দেয় নিউ জিল্যান্ড। এবার এই মাঠে লড়বে বাংলাদেশ। একই দিন সন্ধ্যার ম্যাচে ভারত মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।১৫ বছর ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জয়হীন ছিল বাংলাদেশ। ডাচবধে সেই খরা কাটলো। অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় প্রত্যাশিতভাবে জয় পেয়েছে লাল সবুজের দল। প্রোটিয়াদের বিপক্ষে হতে পারে আসল পরীক্ষা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টিতে জয়ের কোনও রেকর্ড নেই। এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৭টিতেই হার। সবশেষ গত বিশ্বকাপে আরব আমিরাতের মাটিতে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘোচানোর পালা।অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার জয় হাতছাড়া হয়। সোমবার হোবার্টে মুখোমুখি হয়েছিল দুই আফ্রিকান প্রতিপক্ষ। দফায় দফায় বৃষ্টির কারণে জিম্বাবুয়ের ইনিংস ছিল ৯ ওভারে ৫ উইকেটে ৭৯ রানের। ডাকওয়ার্থ লুইসে ৭ ওভারে ৬৪ রানের লক্ষ্য পায় প্রোটিয়ারা, মাত্র ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫১ রান করেছিল। কিন্তু আরেকবার বৃষ্টি নামলে ম্যাচের ফল অমীমাংসিত থাকে। পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।গ্রুপ-২ এ বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। ভারত সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে এগিয়ে সাকিবের দল।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...