নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মেয়র, দুই এমপি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রেস ক্লাবের ধন্যবাদ জ্ঞাপন
হকার ও যানজটমুক্ত শহর করায় / মেয়র, দুই এমপি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রেস ক্লাবের ধন্যবাদ জ্ঞাপন
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে গত ৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নগরীর ফুটপাত হকারমুক্ত ও যানবাহন চলাচলে শৃংখলা ফিরে আসায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও এ কে এম শামীম ওসমান এবং জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে (পিপিএম, বার) ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের এক সভায় এই ধন্যবাদ জানানো হয়। এছাড়া আসন্ন রমজান মাসে যাতে নগরবাসী নির্বিঘেœ ফুটপাত দিয়ে চলাচল করতে পারে সেজন্য নগর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আহবান জানানো হয়। একই সাথে ফুটপাতে হকার বসানোর জন্য কিছু প্রভাবশালী মহল পায়তারা করছে। তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান গ্রহন করার অনুরোধ করা হয়। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নগরের সকল প্রকার উন্নয়ন ও ভালো কাজে মেয়র, সংসদ সদস্য ও প্রশাসনকে সকল প্রকার সহায়তা করার জন্য পাশে থাকার প্রতিশ্রæতি ব্যক্ত করেছেন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: লুৎফর রহমান কাকন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম ও আফজাল হোসেন পন্টি।
প্রসঙ্গত: নারায়ণগঞ্জের অনেকগুলো নাগরিক সমস্যার মধ্যে প্রধান দুই সমস্যা যানজট ও হকারদের দখলে ফুটপাত। কিভাবে এই দুই সমস্যা থেকে নগরবাসী মুক্তি পাবে তার কোন সুনির্দিষ্ট পথ বের হয়নি বহুকাল ধরে। তাই নারায়ণগঞ্জ প্রেস ক্লাব দায়িত্বশীলতার জায়গা থেকে মনে করেছে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগই পারে এর সমাধান বের করতে। সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব গত ৩ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে গোল টেবিল বৈঠকের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও এ কে এম শামীম ওসমান এবং জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাব্যক্তি, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...