নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   ৫ আগস্টের চেতনা নিয়ে শান্তিপূর্ণ পরিবেশপ জন্মাষ্টমী উদযাপন করবেন – এ্যাডঃ সাখাওয়াত
প্রস্তুতি সভা / ৫ আগস্টের চেতনা নিয়ে শান্তিপূর্ণ পরিবেশপ জন্মাষ্টমী উদযাপন করবেন – এ্যাডঃ সাখাওয়াত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন,আপনারা জানেন এই বাংলাদেশের মাটিতে ৫ তারিখকে যে চেতনা নিয়ে একটি বিপ্লব ঘটেছিল, সেই চেতনা নিয়েই আগামী ২৬ তারিখ আপনারা আপনাদের জন্মাষ্টমী অনুষ্ঠান উদযাপন করবেন। বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে জন্মাষ্টমীর উদসব-২০২৪ উপলক্ষে প্রস্তুুতিমূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সাতটি থানায় কোথায় কোথায় আপনাদের অনুষ্ঠান হবে আমাদেরকে জানাবেন। আমাদের কর্মীদের আপনাদের সাথে সম্পৃক্ত রাখবো।

রূপগঞ্জ, সোনারগাঁ, আড়াই হাজার, ফতুল্লা, সদর, বন্দর থানায় অনুষ্ঠানগুলোতে সেখানে নেতাকর্মীর আপনাদের সাথে থাকবে। কোন কিছু হলে আমাদের জানাবেন আপনারা আপনাদের ধর্ম স্বাধীন ভাবেই উদযাপন করবেন। যদি এটা কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। মনে রাখবেন আমার জন্ম হয়েছে এই মাটিতে এবং শিপন সরকারের জন্মও হয়েছে এই মাটিতেই। কিন্তু ধর্মের কারণে তাদেরকে সংখ্যালঘু বলা হয় এটাকে ব্যক্তিগত ভাবে আমি সমর্থন করি না। এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। গত ৫ ই আগস্ট দেশে যে পরিবর্তন হয়েছে সেটা ছাত্রের জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। যে আন্দোলন হয়েছে সেখানে ধর্মের কোন প্রকারের ভেদাভেদ ছিল না। যে সফলতা আমরা অর্জন করেছি সেটা বাংলাদেশের সবার অর্জন। ধর্মীয় কারণে কেউকে এই সকল থেকে বঞ্চিত করা যাবে না।কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে ফোন দিয়েছিলেন। তারা আমাকে বলেছেন ভালো মন্দ চিন্তা করার দায়িত্ব আপনার। কোনো অপরাধের কাছে মাথা নত করবেন না। নারায়ণগঞ্জে যে ৭ খুন হয়েছিল , সেখানে প্রধান খুন হয়েছিল যুবলীগের একজন সদস্য। সাত খুনের বিচার চেয়ে আমি আন্দোলন করেছি। আমাদের কিন্তু আন্দোলন করার কথা ছিল না। আমাকেও অনেক হুমকি দেওয়ো হয়েছে। একবার যখন জন্মেছি মরতে আমাকে হবেই কিন্তু কোনো হুমকিকে আমি ভয় পাই না। অপরাধের বিরুদ্ধে নির্দ্ধিধায় কথা বলেছি। দুষ্কৃতিকারীরা তাদের লেবাস পাল্টিয়ে নিজেদের স্বার্থে অপকর্ম করতে চায়। কোন দুষ্কৃতিকারীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাঝখানে স্থান দেওয়া হবে না। যদি বিএনপি’র কেউ এ ধরনের অপকর্মে লিপ্ত হয়, প্রমাণ পেলেই আমরা সাংগঠনিক ভাবে পদক্ষেপ নেবো। আমরা এ নগরের অনেকগুলো মন্দির পরিদর্শন করেছি, বিভিন্ন সময় কোন তথ্য পেলে শেখানো উপস্থিত হয়েছি। আমাদের নেতা তারেক রহমান এবং বিএনপি আপনাদের পাশে আছে। এখানে শিখন সরকার আছেন, বিভিন্ন রকমের নাশকতার সময় কারা ছিল সেটা একটা তালিকা করে জেলা প্রশাসককে দেন, এবং আমাদেরও একটা সুযোগ দেন আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। আপনারা সব সময় নিজেকে বাংলাদেশের একজন মানুষ বলে মনে করবেন। কোন দুষ্কৃতিকারী যদি কিছু ঘটনা চেষ্টা করে আপনারা মুখ বুঝে সহ্য করবেন না। আমাদের জানাবেন। আমি আপনাদের পাশে আছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারও আপনাদের পাশে আছে। আপনারা যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করতে পারেননি সেটা আজ থেকে শুরু করে ফেলেন। আগামী ২৬ আগষ্ট যদি আপনাদের অনুষ্ঠান হয় তাহলে সেটা প্রস্তুুতি এখন নিতে হবে।

তবে আমি বিশ্বাস করি এ বছর না আগামী বছর আরো সুন্দর করে অনুষ্ঠান হবে। মনে রাখবেন আপনারা এদেশের সম অধিকারের নাগরিক। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শ্রী শংকর কুমার দে এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব শিখন সরকার শিপন, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, পানাম গ্রুপের ব্যবস্থার পরিচালক সিআইপি অমল পোদ্দার, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, নারায়ণগঞ্জ হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...