নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কলেন আতাউর রহমান মুকুল
পরিদর্শন / বন্দরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কলেন আতাউর রহমান মুকুল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  শারদীয়া দূর্গোৎসবের বন্দরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ।

পূজামন্ডপ পরিদর্শন কালে মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল সনাতন হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ সরকার দেশে যে লুটপাট চালিয়েছে তারা আর কখনো দেশে আসতে পারবে না। আওয়ামীলীগ শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের প্রতি যে দমন-পীড়ন করেছে তার পরও এদেশের মানুষ বিএনপি ছেড়ে দেয়নি। বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে তারা আজ নিজেরাই এখন জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এটাই প্রমানিত হয়েছে।।আপনাদের মনে রাখতে হবে বিএনপি হলো শহীদ জিয়ার দল। বিএনপি নারায়নগঞ্জ যে উন্নয়ন করেছে অন্যকোন দল এত উন্নয়ন করতে পারেনি। আমি শারদীয়া দূর্গোৎসবে সনাতন হিন্দু ধর্মালম্বীদের শুভেচ্ছা জ্ঞাপন করছি।
পূজামন্ডপ পরিদর্শন কালে ওই সময় তার সাথে ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা সুলতান আহাম্মেদ, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বন্দর বন্দর উপজেলা  বিএনপি সাধারন সম্পাদক এডঃ আনিছ মোল্লা, বন্দর থানা বিএনপি নেতা মোস্তাকুর রহমান, ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাসেল মাহামুদ, সিনিয়র সহ- সভাপতি হানিফ,২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা নেসার উদ্দিন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাআলম, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হুমায়ুন কবির বুলবুল, বন্দর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান, বিএনপি নেতা সাব্বির আলম, আল হাসান, জাহাঙ্গীর,  সোহেল, আবু সাঈদ, টুটুল মাসুদ, শ্যামল ও  শাহীনসহ শত শত বিএনপি নেতাকর্মী।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...