নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   আমরা এই সমাবেশের মাধ্যমে একটা ঢেউ তুলতে চাই – রেজাউল করিম পল
প্রস্তুতি সভা / আমরা এই সমাবেশের মাধ্যমে একটা ঢেউ তুলতে চাই – রেজাউল করিম পল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল বলেছেন, আমরা এই সমাবেশের মাধ্যমে একটা ঢেউ তুলতে চাই। যারা মনে করছে তরুণ সমাজ তাদের সম্পত্তি, তাদের বুঝিয়ে দিতে চাই বাংলাদেশের যুব সমাজ ও তরুণ সমাজ আমাদের সাথে আছে।

আপনারা প্রস্তুতি নিন। চট্টগ্রামে যে তারুণ্যের গণজোয়ার সৃষ্টি হয়েছে, খুলনায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ঢাকায়ও সেইরকম তারুণ্যের গণজোয়ারও সৃষ্টি হবে। বুধবার (২১ মে) ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৮ মে সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আপনারা আজকের সভার পর প্রতিটি থানা পর্যায়ে প্রস্তুতি সভা করবেন। থানার পরে ইউনিয়ন এবং পরে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করবেন। ঢাকায় তারুণ্যের সমাবেশে আপনারা সর্বাত্মক সহযোগীতা করবেন। আপনারা বিগত আন্দোলনে যে শ্রম দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং আমরাও এটা সবসময় স্মরণ করি। ২৮ তারিখের সমাবেশ সফল করতে আপনারা সর্বোচ্চটা দিবেন বলে আমরা আশাবাদী। এটি আমাদের অস্তিত্বের লড়াই। সারা বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় যেতেন। আমরা গ্রুপ কলে যখন ডেকেছি তখনও আপনারা গিয়েছেন। আমাদের এটা বলার পেছনে এটার গুরুত্ব আপনাদের বোঝানো মূল লক্ষ্য। আমাদের এই জায়গায় এমন কেউ নেই যে বিগত আন্দোলনে গুলিবিদ্ধ হয়নি। আমাদের উপর হামলা হয়েছে মামলা হয়েছে, জুলুম নির্যাতন হয়েছে। তবুও আমরা দল ছেড়ে যাইনি। বিভাগীয় সমাবেশ গুলোতে মূল দলের নেতৃবৃন্দরাও সহযোগিতা করবে। ঢাকার কর্মসূচিতেও আপনারা স্থানীয় বিএনপি নেতাদের সাহায্য নিবেন। আমি আশা করি তারা নিজেরাও উপস্থিত থাকবেন। বিশেষ করে আমাদের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের সহযোগিতা আপনারা নেবেন।

আমাদের জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিপু ভূঁইয়া, কাজী মনির সাহেব, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ সকলে আপনাদের সহযোগিতা করবেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল।এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান এবং যুগ্ম আহ্বায়ক নূর এলাহী সোহাগ, মো. রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, জাকির হোসেন সেন্টু ও আক্তারুজ্জামান মৃধা, সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূঁইয়া সাগর, পারভেজ খান, মো. আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মো. মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়জুল্লাহ সজল, আলী ইমরান শামীম, মো. তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, মো. শাহিন শরিফ, মাগফুর ইসলাম পাপন, জুবায়ের আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাঈদ হাসান রিপন, আরিফ খান, কাউছার আহমেদ সহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...