নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   জীবন সচেতনতা   এবার রাজশাহীতে বাসের ভেতরে ঢুকল বিদ্যুতের খুঁটি
এবার রাজশাহীতে বাসের ভেতরে ঢুকল বিদ্যুতের খুঁটি
  জীবন সচেতনতা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

ফরিদপুরের পর এবার রাজশাহীতে যাত্রীবাহী বাসের ভেতরে বিদ্যুতের খুঁটি ঢুকে গেছে। এ ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন।রোববার (২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহী নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘সড়কের পাশে বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজ চলছিল। এ জন্য শ্রমিকরা গাড়িতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস রংপুর যাচ্ছিল। চৌদ্দপাই এলাকায় পৌঁছালে খুঁটির কিছু অংশ বাসের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যায়। বাসের গতি কম ছিল বলে বড় দুর্ঘটনা ঘটেনি।’তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক ও শ্রমিকরা নিজেদের মধ্যে মিটমাট করে চলে গেছেন। এ ব্যাপারে কারও কোনও অভিযোগ নেই, থানায় কেউ অভিযোগও করেনি।’এর আগে, গত ২৩ সেপ্টেম্বর ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বিদ্যুতের খুঁটি ট্রাকে তোলার সময় সেটি বাসের ভেতরে ঢুকে যায়। এতে একজন নিহত এবং ১০ জন আহত হন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...