নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জীবন সচেতনতা   রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার, মা ও ছেলে গ্রেপ্তার
রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার, মা ও ছেলে গ্রেপ্তার
  জীবন সচেতনতা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

রাজশাহীতে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে (১৫) ফেনী থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার দুজন সম্পর্কে মা-ছেলে। এদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। ওই ছাত্রীর বাড়িও একই এলাকায়।
গ্রেপ্তার দুজন হলেন- মাহাফুজ অভি (২৫) ও তার মা মহসীনা বেগম (৪০)। মামলায় অভির বাবা বিয়ানুছ আলীও (৫৬) আসামি। তবে তাকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব। অভিযানের সময় তিনি পালিয়েছেন।মঙ্গলবার (৪ অক্টোবর) দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, দশম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীকে গত ৭ সেপ্টেম্বর অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। পুলিশ মামলাটি তদন্ত করছে। এর পাশাপাশি র‌্যাবও মামলাটি ছায়াতদন্ত করছিল। সোমবার (৩ অক্টোবর) ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজার এলাকায় র‌্যাব-৫ এর সদর কোম্পানীর একটি দল অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণের অভিযোগে অভি ও তার মা মহসীনাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় অভির বাবা পালিয়ে যান।ওসি জানান, গ্রেপ্তারের পর আসামিদের থানায় হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার (৪ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাব উদ্ধার করা স্কুলছাত্রীকেও পুলিশের হেফাজতে দিয়েছে। সে ধর্ষণের শিকার হয়েছে কি না তা জানতে শারীরিক পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...