নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   ফতুল্লায় আ’লীগ-বিএনপির নেতৃত্বের পরিবর্তন চায় তৃণমূল ! নিস্ক্রিয় হচ্ছে কর্মীরা
ফতুল্লায় আ’লীগ-বিএনপির নেতৃত্বের পরিবর্তন চায় তৃণমূল ! নিস্ক্রিয় হচ্ছে কর্মীরা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ দেশের একটি ঐতিহ্যবাহী জেলার নাম নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ফতুল্লা থানা। রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামাত ইসলামীর রাজনীতি এখানে চলমান রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে চলছে অন্তঃজ্বালা আর বিএনপির রাজনীতিতে চলছে বহিঃজ্বালা বলে মনে করেন এখানকার রাজনৈতিক দলগুলোর তৃণমূল নেতৃবৃন্দ। উভয় দলের নেতৃত্বের পরিবর্তন আসলে ফতুল্লার রাজনীতিতে সাধারণ নেতাকর্মীরা চাঙ্গা হওয়ার পাশাপাশি ফতুল্লার রাজপথে নেতা-কর্মীদের অবস্থানের ফলে রাজনৈতিক প্রতিযোগিতাও বৃদ্ধি পেত।
সূত্রমতে, ফতুল্লা থানা আওয়ামী লীগের হাল ধরার জন্য একাধিক ত্যাগী নেতৃবৃন্দ প্রহর গুনছেন। তবে দলের কাউন্সিল না হওয়া পর্যন্ত ফতুল্লায় আসছেনা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব। আর ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মাঝেই রয়েছে দলীয় কোন্দল। দলের নেতৃত্বদানকারী নেতৃবৃন্দের মধ্যে কোন্দল থাকলে এর প্রভাব তৃণমূল নেতৃত্বে প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। ফলে অনেকটাই বহিঃজ্বালার মধ্য দিয়ে পার করছে স্থানীয় বিএনপির রাজনীতি। ঘনিয়ে আশা দ্বাদশ নির্বাচনের আগ মুহুর্তে থানা পর্যায়ের মধ্যে দলীয় কোন্দল নিরসন করা সম্ভব না হলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ফতুল্লায় দলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে রাজনৈতিক বিশ্লেষক মহল মনে করেন।
অপরদিকে, ফতুল্লা থানা আওয়ামী লীগের একই পদে শীর্ষ স্থানীয় একাধিক নেতৃবৃন্দ দীর্ঘদীন পদ আকড়ে থাকায় নেতৃত্ব বি ত হচ্ছে ফতুল্লার অনেক পরীক্ষিত নেতা। এছাড়া ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল নিজেই চলাফেরা করতে পারেন না। যে কিনা নিজের চলাফেরা করতে অন্যের সাহায্য নেন, সেই ব্যক্তির নিয়ন্ত্রণে ফতুল্লা থানা আওয়ামী লীগের ভবিষ্যৎ কতটা নিরাপদ তা নিয়েও যথেষ্ট সংশয় প্রকাশ করেছে দলের তৃণমূলের নেতাকর্মীরা। একই থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী তার রাজনৈতিক ক্যারিয়ারে কোন ধরনের বিতর্ক ছাড়াই নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদীন ধরে। দলের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতৃবৃন্দ তার প্রতি সন্তুষ্ট। দক্ষ নেতৃত্বের মাধ্যমে দলকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ ডিসেম্বর এম সাইফউল্লাহ বাদলকে সভাপতি এবং শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা থানা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়। অপরদিকে, ২০২২ সালের ২০ জানুয়ারী জাহিদ হাসান রোজেলকে আহবায়ক এবং শহীদুল ইসলাম টিটুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এর কিছুদিন পরেই আহবায়ক এবং সদস্য সচিবের মধ্যে দলীয় কোন্দল প্রকাশ্য হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...