নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   খেলাধূলা   শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে চতুর্থ সেমিফাইনালে ১-০ গোলে সোঁনালী অতীতের জয়
শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে চতুর্থ সেমিফাইনালে ১-০ গোলে সোঁনালী অতীতের জয়
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে চতুর্থ সেমিফাইনাল খেলায় ১-০ গোলে রাইজিংসান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে নারায়ণগঞ্জ সোঁনালী অতীত ক্লাব জয়লাভ করেছে। এ খেলায় নারায়ণগঞ্জ সোঁনালী অতীত ক্লাবের খেলোয়ার
মোঃ জাকির হোসেন ম্যান অব দ্যা ম্যাচ হয়।
১৫ জানুয়ারী রবিবার বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে এ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা উপভোগ করতে স্টেডিয়ামের কানায় কানায় ভড়ে উঠে ফুটবল ক্রীড়ামোদি দর্শক। খেলা শেষে আনন্দঘন আনুষ্ঠানিকতায় খেলোয়ারদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, লায়ন ক্লাব রিজিয়ন চেয়্যারপার্সন সায়েদুল ইসলাম শাকিল,  নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুল হুদা বাবু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিল মিজানুর খান রিপন,  কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট ফাতেমা বেগম, সাবেক ফুটবলার মোঃ জসিম, বঙ্গসাথী ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মিনহাজুল কাদের মিমন সহ বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, বঙ্গসাথী ক্লাবের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ম্যান অব দ্যা ম্যাচ পাওয়া খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন।
এ টুর্নামেন্ট নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব অংশগ্রহন করেছেন । অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার। সোঁনালী অতিত নারায়ণগঞ্জ, সোঁনালী অতীত মুন্সিগঞ্জ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...