নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   ধামগড় ইউনিয়ন আ:লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
ধামগড় ইউনিয়ন আ:লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত। ১১ ফেব্রæয়ারী (শনিবার) সকাল ১০ টার সময় ধামগড় ইউনিয়নের ইস্পাহানি বাজারে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশ ব্যাপি বিএনপি জামাত অরজগতা সৃষ্টি করে বাংলাদেশের উন্নয়নকে বানচাল করার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশ ব্যাপি শান্তি সমাবেশ করার ঘোষনা করেন। এসময় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বন্দর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ রশিদ বলেন, আজ আমরা এখানে শান্তি সমাবেশ করছি কেন কি জন্য আপনারা জানেন? জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন করছে। তিনি বাংলাদেশ কে একটি উন্নয়ন রুল মডেল ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ার জন্য কাজ করছেন। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার করার জন্য দিনরাত যে ভাবে কাজ করছেন, তাদেখে বিএনপি জামাত হিংসা করছে এবং দেশে অরজগতা সৃষ্টি করে বাংলাদেশের উন্নয়নকে বানচাল করার চেষ্ঠা চালাচ্ছে এর জন্য আজ এ শান্তি সমাবেশ। আমাদের ও আপনাদের এখন কাজ কি জানেন বঙ্গবন্ধু কন্যার জননেত্রী  শেখ হাসিনার উন্নয়ন কথা গুলো সাধারন মানুষের কাছে প্রচার করা। আমাদের উপজেলার সকল ইউনিয়নের সাধারন মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে দরুন। পদ্মা সেতু, মেট্রোরেল, কালবাট, বিরিজসহ আরো যা যা উন্নয়ন মুলক কাজ করেছে তা প্রচার করুন। দেখবে বিএনপি জামাত এ দেশে অরজগতা সৃষ্টি করতে পারবেনা সাধারন মানুষ তাদের প্রতাখান করবে। আপনারা মনে রাখবেন আমার নেত্রীর নামে দেশে ও দেশের বাহিরে ষড়যন্ত্র চলাচ্ছে বিএনপি জামাত, অরজগতা ও নৈরাজ্য সৃষ্টি করার জন্য উঠে পরে লেগেছেন। বিএনপি জামাত এখন আমাদের নেত্রী কে নিয়ে সাধারণ মানুষ কে ভুল বুঝিয়ে তারা নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসার পায়তারা করছে। তাই আমি আপনাদের বলতে চাই আপনারা সচেতন থাকবেন আমাদের ঘরে বাহিরে শত্রু আছে তারা যেন কোন সুযোগ না পায়। এসময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি ও আয়নাল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক আজিজ, মাসুম আহম্মেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাতেম , আওয়ামী লীগ নেতা আলী নূর মেম্বার, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেজউল হক মেজবাউদ্দিন, ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন বিপ্লব, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুুর রহমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের রুমান হোসেন, মোঃসুবহান, ধামগড় ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ রহিম বাদশাসহ ধামগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মী ও সাধারন জনগন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...