নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আলোকিত মুখ   বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙে নদীতে
বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙে নদীতে
  আলোকিত মুখ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ অক্টোবর, ২০২২

কুমিল্লার দাউদকান্দিতে বাল্কহেডের ধাক্কায় ১৫ বছরের পুরনো একটি সেতু ভেঙে পড়েছে। শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার ছান্দ্রা গ্রামের কাছে কালাডুমুর নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর বাল্কহেডের চালক ও তার সহকারীরা সাঁতরে তীরে উঠে যায়।স্থানীয় এক বাসিন্দা জানান, কালাডুমুর নদীর ওপর নির্মিত সেতুটি দক্ষিণের ছান্দ্রা গ্রাম থেকে উত্তরের গলিয়ার চর ও চরচার পাড়সহ অন্তত পাঁচ গ্রামের যোগাযোগের মাধ্যম। সেতু ভেঙে পড়ায় ছয় কিলোমিটার পথ ঘুরে গৌরীপুর বাজার ও গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে যাতায়াত করতে হবে এসব এলাকার বাসিন্দাদের।স্থানীয় রায়পুর পোস্ট অফিসের মাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘চারদিন আগে এক দুর্ঘটনায় সেতুর একটি অংশ ভেঙে পড়ে। আর শুক্রবার ভোররাতে বাল্কহেডের ধাক্কায় সেতুটি সম্পূর্ণ ভেঙে যায়। সেতুর ভাঙা অংশ এখনো বাল্কহেডের ওপরে পড়ে আছে। তিন হাজার মানুষের যাতায়াতের সেতুটি ভেঙে যাওয়ায় ভোগান্তির শেষ নেই।’ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের স্টেশন অফিসার মো. রাসেল বলেন, ‘কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেছেন, যেহেতু বাল্কহেড ভেঙেছে, তাই তারাই উদ্ধার কাজ করবে। প্রয়োজন হলে আমাদের ডাকবে।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. আফসার হোসেন খন্দকার বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। সেতুটি মেরামতের সুযোগ নেই। তাছাড়া সেতুটি ডেমেজ হয়ে গেছে। নতুন আরেকটি সেতু স্থাপনের জন্য কাগজপত্র প্রস্তুত করছি।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...