নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জীবন সচেতনতা   ১৮ দিনেও তাছলিমা বেগমের সন্ধান পায়নি পরিবার
১৮ দিনেও তাছলিমা বেগমের সন্ধান পায়নি পরিবার
  জীবন সচেতনতা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

চাঁদপুর শহর থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর ১৮ দিনেও গৃহবধূ তাছলিমা বেগম (৪৯) এর সন্ধান পায়নি পরিবার। নিখোঁজের পর থেকেই তার পরিবারের সবাই দুশ্চিন্তায় দিন পার করছেন।তিনি পরিবার পরিজন নিয়ে চাঁদপুর শহরের মমিনপাড়ার ভাড়া বাসায় থাকতেন। গত ২৫ নভেম্বর রোববার তিনি নিখোঁজ হন। পরদিন ২৬ নভেম্বর সোমবার চাঁদপুর সদর মডেল থানায় নিখোঁজের ডায়রি করা হয় (জিডি নং-১৭৩২)। পুলিশ সূত্রে জানা যায়, তাছলিমা বেগমের স্বামী মো. সামছুল হক (৫৫) থানায় এসে জিডিটি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, মেয়েকে কলেজ থেকে আনার জন্য মমিনপাড়াস্থ ভাড়া বাসা থেকে বের হয়ে তাছলিমা বেগম নিখোঁজ হন। নিখোঁজের দিন তার পরনে ছিলো কালো বোরকা।স্থানীয়রা জানান, সামছুল হকের বাড়ি শরিয়তপুরের সখিপুরে। তিনি আনছার আলী মাস্টার কান্দী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।তাছলিমা বেগমের কলেজ পড়ুয়া মেয়ে কেয়া বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার মাকে গুম করা হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মাকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ বলেন, আমরা তাছলিমা বেগমকে আইনি প্রক্রিয়ায় খোঁজাখুঁজির কাজ অব্যাহত রেখেছি। তাকে দ্রুত খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করছি।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...