নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   সোনারগাঁ থেকে দেখাবো ফাটাফাটি কাকে বলে – একেএম শামীম ওসমান
প্রস্তুতি সভা / সোনারগাঁ থেকে দেখাবো ফাটাফাটি কাকে বলে – একেএম শামীম ওসমান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছি এবার। মৃত্যুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি।এ দেশ আপনার আমার। দেশের জন্য আপনার আমার বাবা-মা রক্ত দিয়েছেন।আমরা আর বলব না খেলা হবে, ফাটাফাটি হবে এবার। সোনারগাঁ থেকে আমরা দেখাবো ফাটাফাটি কাকে বলে। শামীম ওসমান বলেন, আমিও চাই নৌকা তিনশ আসনে পাস করুক। আওয়ামী লীগ একটা বড় দল, প্রার্থী অনেক থাকতে পারে। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে যে এখন চিন্তা করবে সে আওয়ামী লীগের কর্মী হওয়ার যোগ্য না। আমি নিজে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি, আমাকে নমিনেশন দেবেন না। সবাই যেখানে চায়, আমি সেখানে বলেছি, দেবেন না। আমি বলেছি, আমাকে অন্যভাবে কাজে লাগান।

আমি মনে করি, আমি এমপি হলে কী হবে। কিন্তু শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী না হলে আমার মেয়েকে ঘর থেকে ধরে নিয়ে যাবে। ওরা তারা, যারা একুশে আগস্টের ঘটনা ঘটিয়েছিল।বুধবার (১১ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে সোনারগাঁ থানা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ১৩ অক্টোবরের সমাবেশ ঘিরে এ সভার আয়োজন করা হয়েছে।পূজা উৎসবে আঘাত হানা হবে উল্লেখ করে তিনি বলেন, এটি একাত্তরের চেয়েও বড় যুদ্ধ। আমি সারারাত ঘুমাই না। আমি অন্য কারও মতো না। আমি খবরগুলো পাই। ওরা কোনদিক দিয়ে আগাচ্ছে সেসব আমি জানি। আর ওরাও জানে আমি কোনদিক দিয়ে আগাচ্ছি। আই অ্যাম এ সোলজার। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আসছে পূজার মধ্যে এবং পূজার পরে মরণকামড় দেবে। দেশটাকে ১০ থেকে ১২ দিনের মধ্যে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তবে পারবে না। কারণ শয়তান কখনও আল্লাহর রহমতের সঙ্গে পারে না।

সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রীকে যদি ওরা হত্যা করতে পারে, আফগানিস্তানের চেয়েও দেশের খারাপ অবস্থা হবে। পূজার পরে একটা মারাত্মক আঘাত আসবে। এই আঘাতে শামীম ওসমান নাও থাকতে পারে। উই আর রেডি টু ডাই। আমরা প্রয়োজনে জীবন দেবো, তবু শেখ হাসিনার জন্য যা যা করার দরকার করবো।ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র এবার হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় ষড়যন্ত্র হয়নি, হবেও না। ওদের টার্গেট শেখ হাসিনা। শেখ হাসিনাকে বাঁচান দেশকে বাঁচান। ওরা ফিলিস্তিনের মতো আমাদের দেশকে করতে চায়। সুতরাং আমাদের লড়াই করতে হবে। তিনি আরও বলেন, কারও জন্য কিছু চাওয়ার দরকার নেই। শেখ হাসিনার জন্য চান। সারা বাংলাদেশে কার কী আমলনামা সেটা তিনি জানেন। শেখ হাসিনা আমার মা। সেদিন সব রেকর্ড ভেঙে আপনারা জমায়েত হবেন এবং জনসভা করেই কেউ ভাববেন না দায়িত্ব শেষ। প্রতিটি পূজা মণ্ডপে আমাদের ছেলেরা যেন থাকে। যাতে সেখানে কেউ কোনো ঘটনা ঘটাতে না পারে।এ সময় আরও উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনিসহপ্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...