নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের শ্বশুরের মৃত্যু | গভীর শোক প্রকাশ
শোক সংবাদ / সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের শ্বশুরের মৃত্যু | গভীর শোক প্রকাশ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের শ্বশুর জনাব আবু সাঈদ মারা গেছেন ৷(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৬টার সময় মিরপুর কিডনি ফাউন্ডেশন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।মরহুমের জন্মস্থান বাড়ি চারটালোক ,রূপগঞ্জ ,নারায়ণগঞ্জ।মরহুমের জানাজার নামাজ শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা মিরপুর ক্যান্টনমেন্ট জামে মসজিদ অনুষ্ঠিত হবে ৷

শ্বশুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কায়সার হাসনাত।সোহাগ রনি বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সকল সদস্যদের পক্ষ থেকে মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। তিনি আরো বলেন,সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের শ্বশুরের মৃত্যুতে নারায়ণগঞ্জ বাসী একজন সৎ, নিঃস্বার্থ ও দেশপ্রেমিক সমাজসেবীকে হারালো। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের শ্বশুরের মৃত্যুতে আরো গভীর শোক প্রকাশ করেছেন,সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন, সম্পাদক আবু বকর,নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ,জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সহপ্রমুখ ৷ #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...