নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   উকিলপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে মহানগর বিএনপির নেতৃবৃন্দ 
পরিদর্শন / উকিলপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে মহানগর বিএনপির নেতৃবৃন্দ 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ উকিলপাড়া হোসিয়ারী পূজা কমিটির আমন্ত্রনে মন্ডপ পরিদর্শন করেন মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উকিলপাড়া মন্ডপ পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দরা।পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সবুর খান সেন্টু বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের সকলের মিলিত স্বপ্নে গড়া আমাদের বাংলাদেশ। এদেশে ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানে আমরা বিশ্বাসী।

আমরা ধর্মের দিক দিয়ে পৃথক হতে পারি কিন্তু আমাদের মধ্যে জাতিগত কোন বেদাবেদ নেই। এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেন, মহানগর বিএনপির সদস্য ও বন্দর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. বিল্লাল হোসেন, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন,

সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক দিদার খন্দকার, সাধারণ সম্পাদক হাজী সোহেল, সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. শহীদ সারোয়ার, পারভেজ আলম, সদস্য শহীদ হাসান, উকিলপাড়া হোসিয়ারী পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ শাহা, উপদেষ্টা চন্দন কুমার, মন্টু ভদ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...