নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   অর্থনীতি   কর্মীদের মাসে ৯০ লাখ টাকা বেতন দেন সম্রাট
কর্মীদের মাসে ৯০ লাখ টাকা বেতন দেন সম্রাট
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

২৩ বছর বয়সী তরুণের নাম সম্রাট হলেও ছিল না সাম্রাজ্য। তিন বছরের কঠোর পরিশ্রমে এখন তার সবই আছে। তার নিজস্ব ই-কমার্স প্রতিষ্ঠান ‘এস আর সলিউশন’। এই প্রতিষ্ঠানে কাজ করেন ১৮০ জন কর্মী। এখানে প্রতি মাসে কর্মীদের বেতন বাবদ সম্রাট ব্যয় করেন ৮০-৯০ লাখ টাকা। শরীয়তপুরের চিকন্দী ইউনিয়নের এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম সম্রাটের। স্বপ্ন দেখতেন, একদিন বড় হবেন। ‘স্বপ্নের পাহাড়’ নিয়ে ২০১৮ সালের অক্টোবরে ঢাকায় পাড়ি জমান। এরপর এই শহরে টিকে থাকতে হন্য হয়ে কাজ খুঁজতে থাকেন। এসময় এক বড় ভাই রেস্টুরেন্টে কাজের সুযোগ করে দেন।সম্রাটের ভাষ্য, একটা কাজের ব্যবস্থা হলেও শুরুটা এতটাও ভালো ছিল না। সেখানে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য আমাকে ফরমাল পোশাক পরে যেতে হবে। কিন্তু আমার কাছে সেসব কিছুই ছিল না। এমনকি সেই রেস্টুরেন্টে যাওয়ার ভাড়াটাও ছিল না।ওই মুহূর্তে কাজটি খুবই দরকার ছিল। তাই সে এক আত্মীয়ের কাছ থেকে ৮০০ টাকা ধার নেয়। বলেন, নিউ মার্কেট এলাকার ফুটপাত থেকে শার্ট,প্যান্ট ও জুতা কিনে ইন্টারভিউ দিই। সাত হাজার টাকা বেতনে চাকরি শুরু করি। প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা সময় দিতে হতো। কাজ চলাকালে আমাকে জুতা-শার্ট’র জন্য অনেকের কাছে হাসি-ঠাট্টার পাত্রে পরিণত হতে হয়েছে। তবুও চুপ করেই থাকতাম। সম্রাট বলেন, রেস্টুরেন্টে চাকরি করার সময় হঠাৎ চিকনগুনিয়ায় আক্রান্ত হই। এতে প্রায় ১৫ দিন অসুস্থ ছিলাম। ডিউটি করতে পারিনি। এক মাসের বেতন পাওনা থাকলেও সেটা আর দেয়নি। এরপর বেশ কয়েকদিন বাইরে ঘুরতে হয়েছিল কাজের জন্য।আশা জাগিয়েও হলো নানিজে কিছু একটা করবেন, এমন স্বপ্ন নিয়েই তার ঢাকায় আসা। অনলাইন মাধ্যমে কাজের সুযোগের বিষয়ে ধারণা ছিল সম্রাটের। এসময় বিশ্বখ্যাত অনলাইন জনপ্রিয় প্লাটফর্ম অ্যামাজনে ই-কমার্স নিয়ে একটি কোম্পানির সাথে তার পরিচয় হয়। এটার মাধ্যমেই সে কাজ শুরু করে। হঠাৎ কোনও এক সমস্যায় এ কাজটিও ছেড়ে দিতে হয়। এরপর অনেকটাই ভেঙে পড়েন তিনি। সেসময় তার থাকা-খাওয়া এবং চলার মত অবস্থা খুবই করুণ ছিল।এরপর সম্রাট তার এক পরিচিত বড় ভাইয়ের অফিসে সময় দিত। সেখানে অনলাইন মাধ্যমে কাজ করতো। অনলাইন কাজ সম্পর্কে বিশদ ধারণা নেয় এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করতে থাকে। সেসময় এক আমেরিকান ক্লায়েন্টের সাথে তার পরিচয় ও কাজ নিয়ে কথা হয়। তখন সেই ক্লায়েন্ট তাকে অ্যামাজন আর ওয়ালমার্ট নিয়ে বেশকিছু কাজ দেন। অ্যামাজন স্টোরের যাবতীয় (যেমন- স্টোরের অর্ডার হিসাব, ইনভেন্টরি ম্যানেজমেন্ট পণ্য বাছাইকরণ, কত ডলার খরচ ও প্রফিট হচ্ছে) কাজের হিসাব করতে হতো রাত জেগে।সেখান থেকে শুরু হলো সম্রাটের নতুন পথচলা। ই-কমার্স নিয়ে কাজ শুরু করা। প্রথম দিকটা খুবই কষ্টের ছিল। প্রথম মাসে কাজের জন্য সে ১৮ ডলার পায়। দৈনিক ১৬-১৮ ঘণ্টা কাজ করে দুই/তিন মাস এভাবেই চলতে থাকে। এরপর ধীরে ধীরে কাজ ভালোভাবে চলতে থাকে। এসময় তার বাল্যকালের বন্ধু রায়হান সহযোগিতা করতে লাগলো। তাদের কাজ বাড়লো। সঙ্গে যুক্ত হয় আরও একজন। তিন জনের একটি টিম নিয়েই তাদের ই-কমার্স যাত্রার শুরু। নিজের প্রতিষ্ঠান২০১৯ সালের ২০ জুন সম্রাট প্রতিষ্ঠা করে তার নিজস্ব ই-কমার্স প্রতিষ্ঠান ‘এস আর সলিউশন’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্রাটের প্রতিষ্ঠানে এখন কাজ করেন ১৮০ জন কর্মী। যাদের প্রত্যেকেই বাংলাদেশি। যাদের প্রত্যেকেই ভালো অংকের টাকা আয় করেন। এদের মধ্যে যারা একটু বেশি দক্ষ তারা প্রতি মাসে কয়েক লাখ টাকাও আয় করে থাকেন। সম্রাট জানান, প্রতি মাসে সকল কর্মীদের বেতন বাবদ ব্যয় করেন ৮০-৯০ লাখ টাকা।পড়াশোনাসম্রাট চিকন্দী সরফ আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি এখন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছেন। তার ইচ্ছা আগামীতে আরও মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং তার কর্মীদের একটা অফিসের আওতায় নিয়ে আসবেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...