নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   নির্বাচিত হলে ঘারমোড়া এলাকায় স্কুলসহ কলেজ নির্মান করা হবে – সেলিম ওসমান
প্রচারনা / নির্বাচিত হলে ঘারমোড়া এলাকায় স্কুলসহ কলেজ নির্মান করা হবে – সেলিম ওসমান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনের জাতীয় পার্টি মনোনিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে,এম সেলিম ওসমানের প্রথম নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ঈদগাহ ময়দানে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তেব্য সেলিম ওসমান বলেন, আমরা আওয়ামীলীগকে চিনিনা, জাতীয় পার্টিকে চিনিনা ও বিএনপিকেও চিনি না।

আমরা কলাগাছিয়ার মানুষ। আমরা কলাগাছিয়ার উন্নয়ন চাই। আমাদের পরিচয় আছে। সেটা হলো কি, আমরা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক।কিছু আছে রাজাকার আলবদর।যারা নাকি আজকেও ট্রেনে আগুন দিয়ে ৪ জন মানুষকে হত্যা করেছে। এই বৃদ্ধ বয়সে আমার নির্বাচন করার কোন দরকার ছিল না। কিছু কাজে আটকে গেছি। আমি নির্বাচন করতেও চাইনি। কারন আমার শারিরীক অবস্থা সবাই জানেন। এলাকায় এলাকায় মসজিদে মসজিদে আমার নামে দোয়া হয়েছিল। মানুষের দোয়ায় আমি আজ এখানে দাড়িয়ে বক্তব্য দিতে পারছি । আমার অত্যান্ত প্রিয় কাজিম উদ্দিন ভাই বলে গেলেন কলাগাছিয়া ইউনিয়নে ৮০% কাজ সম্পন্ন হয়েছে। ২০% কাজ বাকি আছে। আমি কাজিম উদ্দিন ভাইকে ছরি বললাম। ৮০% কাজ  হয় নাই ২০% কাজ হয়েছে ৮০% কাজ এখনো বাকি আছে।

করোনা ২ বছর ও ইউক্রেন যুদ্ধ কারনে উন্নয়ন কাজগুলো এখনো অসমাপ্ত রয়েছে। আমি নির্বাচিত হলে অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করাসহ ঘারমোড়া এলাকায় একটি স্কুলসহ কলেজ নির্মান করা হবে।কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাজী মাঈনউদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে নির্বাচনী মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  এড: আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল,নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড: খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক এড: মাহামুদা মালা, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাহাদাত হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন জসু,  মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ। কলাগাছিয়া ইউনিয়ন জাপা নেতা লিয়াকত আলী সঞ্চালনায় নির্বাচনী মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ, নাসিক ১৮নং ওয়াড কাউন্সিলর কামরুল হাসান মুন্না উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: বাচ্চু মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি নুর নবী ওসমানী, ও জাপা নেতা হুমায়ন কবির এলিন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...