নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   ২৬ বছর পলাতক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
২৬ বছর পলাতক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ দীর্ঘ ২৬ বছর যাবত পলাতক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামীর নাম জামাল উদ্দিন (৫৫)। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর এলাকার বাসিন্দা মৃত ছাদু মিয়ার ছেলে।
র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  গ্রেফতারকৃত আসামী তার অন্যান্য সহযোগীদের সহায়তায় ১৯৯৭ সালের ০৬ ফেব্রুয়ারি  চৌমুহনী স্টেশন রোড থেকে মাইক্রোবাসযোগে চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের মুক্তিযোদ্ধা সামছুল হকের ছেলে ভিকটিম ফজলুল হক’কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ভিকটিমকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের পিতা মুক্তিযোদ্ধা সামছুল হক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী ও তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৪(২)৯৭।
মামলা তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি অভিযোগপত্র দাখিল করেন। যাতে তারা প্রকাশ করেন যে, গ্রেফতারকৃত আসামী ও তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজসে ভিকটিম ফজলুল হক’কে হত্যা করে তার মৃতদেহ গুম করেছে রেখেছে। গ্রেফতারকৃত আসামী মামলা দায়েরের পর হতে দীর্ঘ ২৬ বছর দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল। বিজ্ঞ আদালত গত ২৫/০২/২০১৫ খ্রিঃ গ্রেফতারকৃত আসামী জামাল উদ্দিন (৫৫)’কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং সিপিসি-৩, নোয়াখালী এর যৌথ চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান করে সনাক্ত করে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়  হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...