নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আলোকিত মুখ   ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বলে দেবে শেয়ারের দাম বাড়বে না কমবে’
‘কৃত্রিম বুদ্ধিমত্তা বলে দেবে শেয়ারের দাম বাড়বে না কমবে’
  আলোকিত মুখ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ অক্টোবর, ২০২২

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে শেয়ারের দাম বাড়বে না কমবে জানা যাবে বলে ইঙ্গিত দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেন, যারা শেয়ার মার্কেটে ব্যবসা করেন, তারা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার না করা হয় তাহলে ভবিষ্যতে ব্যবসার সবচেয়ে নিচের মানুষ আপনি থাকবেন। কারণ হচ্ছে, এটা ব্যবহার করে এখন ডেটা পাওয়া যাচ্ছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস করে দেবে যে, ভবিষ্যতে কোন শেয়ার বেড়ে যাবে এবং কোন শেয়ার নেমে যেতে পারে।বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ) আয়োজিত ‘রোল অফ টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইন্যান্সিং’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন এএএমসিএমএফ’র সভাপতি ড. হাসান ইমাম।
টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ভবিষ্যতে শুধুমাত্র ডেটার ওপর নির্ভর করবে শেয়ারবাজারের ইনভেস্ট কোথায় যাবে, কোথায় যাবে না। আপনারা যদি বড় সম্পদের না বলেন তাহলে সেই সম্পদের নাম হচ্ছে ডেটা। ডেটা যদি আপনার কাছে না থাকে তাহলে এখন দেখতে পাচ্ছেন। আগে তো এটাও ছিল না। এখন তো গ্রাফ উঠা-নামা দেখে ইনভেস্টমেন্ট করেন। ভবিষ্যতে শুধু মাত্র ডেটার ওপর নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্ট কোথায় যাবে, কোথায় যাবে না।তিনি আরও বলেন, এই যে অবস্থাটা সেই অবস্থার জন্য আপনি যদি নিজে প্রস্তুত না হন এবং আপনি যদি তাতে অংশগ্রহণ করতে না পারেন, আপনার নিজের যদি দক্ষতাটা না থাকে তাহলে আপনার জন্য সময়টা ডিফিকাল্ট হয়ে যাবে।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার (মিউচুয়াল ফান্ড অ্যান্ড এসপিভি) মিজানুর রহমান, বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এবং রুমানা ইসলাম, এএএমসিএমএফ এর সদস্যরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...