নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   র‌্যাব-১১ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
র‌্যাব-১১ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  র‌্যাবের -১১ অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার। রবিবার ১৪ মে ২০২৩  জেলার আড়াইহাজার থানার পুরিন্দা বাজার এলাকা থেকে মাদক মামলায় দীর্ঘদিন পলাতক ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী জামির আহমেদকে (৩৫)  গ্রেফতার করা হয়।  তার পিতার নাম হাজী আহমেদ সওদাগর।
র‌্যাব -১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি দল ১৪ মে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পুরিন্দা বাজার এলাকা হতে মাদক মামলায় দীর্ঘদিন যাবত পলাতক ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী জামির আহমেদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী জামির আহমেদ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পুরিন্দা এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামী জামির আহমেদ ২০২১ সালের নভেম্বর মাসে সোনারগাঁ থানার জামপুর এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ৩৭ বোতল ফেনসিডিলসহ সোনারগাঁ থানা পুলিশের কাছে হাতে-নাতে গ্রেফতার হয়। পরবর্তীতে সোনারগাঁ থানায় আসামী জামির আহমেদের বিরূদ্ধে ০১টি মাদক মামলা দায়ের করা হয়, যার মামলা নং-০২(১১)২১। মামলা দায়েরের পর আসামী জামির আহমেদ (৩৫) জামিন নিয়ে পলাতক ছিল। র্দীঘ দিন যাবত সে দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল।
এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী জামির আহমেদ (৩৫)’কে দোষী সাব্যস্ত করে ০৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর হতে আত্মগোপনে থাকা আসামী জামির আহমেদ (৩৫)’কে নিজস্ব গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...