নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   চনপাড়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
চনপাড়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল ১৫ মে সোমবার উপজেলার চনপাড়া পুণর্বাসন কেন্দ্র এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের সময় রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চনপাড়া পুণর্বাসন কেন্দ্র এলাকার মনির হোসেনের ছেলে মোঃ আজিম (২৫) ও দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সুমন (২৫)।

পুলিশ জানায়, চনপাড়া পুণর্বাসন কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারকে রায়হান, শাওন, রাব্বি ও শাকিল গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কর্মকান্ডের চালায়। ঘটনাস্থল থেকে দুই যুবককে গ্রেফতার করা হয় এবং অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ৭টি রামদা ও ১টি সামুরাই জব্দ করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন বিশেষ অভিযানে আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। প্রচলিত আইনে মামলা রুজু করে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ, গত ৯ ও ১০ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুলিবৃদ্ধসহ ২৪ জন আহত হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...