নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আলোকিত মুখ   প্রবারণা উৎসবের ফানুসে বর্ণীল সৈকতের রাতের আকাশ
প্রবারণা উৎসবের ফানুসে বর্ণীল সৈকতের রাতের আকাশ
  আলোকিত মুখ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ অক্টোবর, ২০২২

বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমার উৎসবে রঙ-বেরঙের ফানুসে কক্সবাজার সৈকতের আকাশ সেজেছে বর্ণীল সাজে। এ উৎসবে জেলার বিভিন্ন জায়গা থেকে রাখাইন, চাকমা ও তঞ্চঙ্গ্যা ধর্মাবলম্বীরা যোগ দিয়েছেন।উৎসব ঘিরে ছিল রাখাইন নৃত্য, নৌকার আদলে তৈরি ফানুস বাতি উত্তোলন, ধর্মীয় নাচ-গান ও আলোচনা সভা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উৎসবের আয়োজন করেছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ।কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন বলেন, ‘কেন্দ্রীয়ভাবে এই উৎসব কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন জড়ো হয়ে আনন্দ-উৎসবে মেতেছেন। দেখে মনে হচ্ছে, এ যেন সম্প্রীতির মেলবন্ধন। এখানে রাখাইন তরুণীদের নৃত্য, গান-বাজনার আয়োজন করা হয়েছে। স্থানীয়রা ছাড়াও দেশি-বিদেশি পর্যটকরা আনন্দ করছেন।’অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ রাত সাড়ে ৯টার দিকে ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...