নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   দুই গ্রুপের সংঘর্ষ আগ্নেয়াস্ত্র সহ ৪ সন্ত্রাসী গ্রেফতার | দেশীয় অস্ত্র উদ্ধার
দুই গ্রুপের সংঘর্ষ আগ্নেয়াস্ত্র সহ ৪ সন্ত্রাসী গ্রেফতার | দেশীয় অস্ত্র উদ্ধার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ রূপগঞ্জে দুই গ্রুপের সংর্ঘর্ষ চলাকালে পুলিশের অভিযানে সন্ত্রাসী সাব্বির গ্রুপের প্রধান সাব্বির (২৪) সহ তার তিন সহযোগী রমজান আলী (৩৪), শাওন (২৪) ও আব্দুল হামিদ (২০) কে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তাদের হেফাজত থেকে ১ টি পিস্তল, ৩ টি তাজা কার্তুজ, ১ টি ম্যাগজিন, ১ টি ড্যাগার (বড় চাকু), ১ টি চাইনিচ কুড়াল, ১ টি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই রূপগঞ্জের বাসিন্দা। এসময় শরিফুল সিকদার (৪৫) নামে একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (৫ জুন) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা রাসেল বলেন, রবিবার সন্ধ্যায় রূপগঞ্জের মুড়াপাড়া উপজেলা মোড়ে ডালিম মেম্বারের অফিসের পাশে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মুড়া পাড়া এলাকার দুই পক্ষের লোকজন অস্ত্র-শস্ত্র সহকারে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী সাব্বির গ্রুপের প্রধান সাব্বিরসহ তার ওই তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সংঘর্ষ ও গুলিবিদ্ধ হয়ে শরিফুল সিকদার আহতের ঘটনায় আরেকটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...