নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   বন্দরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংঘবদ্ধ / বন্দরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর বাড়ৈইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে পলাশ (৪০) সোনাকান্দা কড়ইতলা এলাকার মৃত কবির মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামী চিহিৃত মাদক ব্যবসায়ী সুমন (৪০) ছালেহনগর এলাকার মৃত মজিদ সিকদারের ছেলে বাদল সিকদার ওরফে বাদল (৬০) ও রুপালী আবাসিক এলাকার মৃত আবু বক্কর শেখের ছেলে রিজন শেখ (৫৫)।
গ্রেপ্তারকৃতদের বুধবার (২৩ আগস্ট) দুপুরে মাদক মামলা আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার (২৩ আগস্ট) রাত সোয়া ৩টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে বন্দর ফাঁড়ি এসআই নূরে আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
যার মামলা নং- ৩৭(৮)২৩। থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা উল্লেখিত এলাকার চিহিৃত মাদক সম্রাট। গ্রেপ্তারকৃত মাদক সম্রাট সুমন ও বাদল শিকদারের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ী বন্দরে বিভিন্ন এলাকায় র্দীঘ দিন ধরে অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...