নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   ধর্ম   রাজনৈতিক কর্মসূচীর ঘিরে জানমালে বিশৃংখলা করলে ব্যবস্থা – পুলিশ মহাপরিদর্শক
নারায়ণগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শন / রাজনৈতিক কর্মসূচীর ঘিরে জানমালে বিশৃংখলা করলে ব্যবস্থা – পুলিশ মহাপরিদর্শক
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী ২৮ অক্টোবর বিএনপির রাজনৈতিক কর্মসূচীর ঘিরে সহিংসতা ও জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচী যারা করার তারা করবে, কিন্তু জনগণের জানমালের নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর আমরা যারা আছি, আমরা প্রস্তুত আছি।

জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারীর সম্পদ রক্ষার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার- সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কেউ জনগণের জানমাল ও নিরাপত্তা ব্যবস্থার হুমকি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরির্দশনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম রাসেল, র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিকনায়ক তানভীর মাহমুদ পাশা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) মনিরুল ইসলাম, এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ প্রমুখ।

পরে আইজিপি শহরের বিভিন্ন পূজামন্ড পরিদর্শন করেন। শারদীয় দুর্গাপূজা নিয়ে কোন শঙ্কা রয়েছে কীনা সাংবাদিকদের প্রশ্নের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন বলেন, আমরা এখন পর্যন্ত কোন শঙ্কা অনুভব করছি না। তবে আমরা সব কিছু বিবেচনায় রেখেই, আমাদের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। আমরা যেকোন ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমরা কোন আন্ততুষ্টিতে ভুগতে চাই না। আমরা সকল পরিস্থিতি বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন আরও বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। আমরা আইনশৃঙ্খলা বাহিনী সবাই তাদের পাশে রয়েছি। যাতে হিন্দু ধর্মাবলম্বী ভাই যারা আছেন, তারা সুন্দরভাবে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন-এই একাত্মতা প্রকাশ করতেই আমরা এখানে এসেছি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করে তাদেরকে আশ^স্থ করতে চাই, আপনারা নিরাপদে ধর্মীয় উৎসব পালন করুন, আমরা আপনাদের পাশে আছি। আমরা আশা করি, এখন পর্যন্ত আমাদের সব জায়গায় সুন্দর মত শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান হচ্ছে- আগামী দিনগুলোও চমৎকারভাবে গতবারের মত শারদীয় দুর্গা পূজা সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। আমরা সবাইকে আশ^স্থ করতে চাই, আপনারা সুস্থ ও সুন্দরভাবে ধর্মীয় উৎসব পালন করুন। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...